সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ, জামালগঞ্জের কমিটি গঠন

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:০৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:০৪:৪৭ পূর্বাহ্ন
হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ, জামালগঞ্জের কমিটি গঠন
জামালগঞ্জ প্রতিনিধি :: হাওরাঞ্চলের উন্নয়ন ও হাওরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাচনাবাজার খেয়াঘাটের হাসান এন্টারপ্রাইজের হলরুমে কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক একে কুদরত পাশার সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শাহীনুর রহমান শাহীনকে আহ্বায়ক ও এম আল আমিনকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট জামালগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আলেয়া বেগম এবং জামালগঞ্জ সুজনের সাংগঠনিক স¤পাদক মিসবাহ উদ্দিন রুমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন আব্দুল বাতেন, মিছবাহ উদ্দিন রুমী, জালাল উদ্দিন ফারুকী, মতিউর রহমান, অ্যানেয়া ব্যোম, মঈনুল ইসলাম শিশির, ইনছান গণি, বিদ্যারতন বিশ্বাস, শারমিনা, শহীদ মিয়া, নূরুল আমীন, সুমন শিকদার, অর্চনা, অঙ্কন পুরকায়স্থ, আব্দুন নূর, ওয়ালী উল্লাহ সরকার ও চন্দন রায়। সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরে বৈষম্য বিরাজ করছে। হাওরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে পৃথক হাওর মন্ত্রণালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স