সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০১:১৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০১:১৪:০৩ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :: আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল, সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট দীপংকর বণিক। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসার স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা চাই, আপনারা আসুন। আপনাদের সঙ্গে আমাদের অনেক হিসাব-নিকাশ বাকি রয়েছে। সুতরাং জ্বালাও-পোড়াও না করে তারিখ ঘোষণা করুন, কবে কোথায় আসবেন। আপনাদের মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। বক্তারা আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আগুন লীগে পরিণত হয়েছে। তারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য