সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:৪৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:৪৭:৩৪ পূর্বাহ্ন
সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে শাওনের ওপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে দুষ্কৃতকারীরা। নিহত শাওন নগরীর সুবিদবাজার বনকলা পাড়ার সেলিম মিয়ার ছেলে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের দুটি পক্ষের বিরোধের জেরে হামলা চালানো হয় শাওনের ওপর। এক পর্যায়ে শাওনকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, কিছুদিন ধরে নগরীর বাগবাড়ি ও সাগরদিঘী পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে কিশোরদের সিনিয়ররা বিষয়টি সমাধান করে দেয়। তবুও ভেতরে ভেতরে ক্ষোভ চলছিল। শুক্রবার রাত সাড়ে ৭টায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি