সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
দোয়ারাবাজারে রাস্তার বেহাল অবস্থা

ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:১২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:১২:১১ পূর্বাহ্ন
ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছনোগাঁও গ্রামের রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনবহুল এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অন্তত দশ গ্রামের মানুষ। ২০২২ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত এবং পাকাকরণ করা না হলে বর্ষা শুরু হলেই চরম ভোগান্তি পোহাতে হবে গোটা এলাকাবাসীর। সরেজমিন গেলে ছনোগাঁও গ্রামের বাসিন্দারা বলেছেন, ব্রিটিশ পয়েন্ট থেকে হাজী বাড়ি পর্যন্ত আমাদের গ্রামের একমাত্র রাস্তাটি এখন চলাচল অযোগ্য। বৃষ্টি শুরু হলেই চরম ভোগান্তি পোহাতে হয় আমাদের। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজ হয়নি। ছনোগাঁও গ্রামের মানিক মিয়া, আনোয়ার হোসেন, আমীর হোসেন, ফরিদ মিয়া বলেছেন, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রাস্তাটি এরকমই আছে। বৃষ্টি শুরু হলে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। চেয়ারম্যান মেম্বাররাও আমাদের দাবির প্রতি কোন গুরুত্ব নেই। ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেছেন, এলাকাবাসীর রাস্তা নির্মাণের দাবিটি দীর্ঘদিনের। ইউপি চেয়ারম্যান মহোদয় ইচ্ছে করলে তা পরিষদের বরাদ্দ দিয়ে পাকাকরণ কাজ করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ