সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

মধ্যনগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:১৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:১৬:০৬ পূর্বাহ্ন
মধ্যনগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাহালা গ্রাম থেকে রবিবার সকালে ভূষণ সরকার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের কাহালা গ্রামের বাসিন্দা ভূষণ সরকার দীর্ঘদিন ধরে পায়ের জটিল রোগে ভুগছিলেন। শনিবার রাত নয়টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাতের খাবার খান। রবিবার সকাল ছয়টার দিকে নিজ বসতঘরের সামনে থাকা গামাই গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে সকাল ১১টার দিকে এই লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এই মৃত্যু নিয়ে কারও অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ