সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

গাছ থেকে পড়ে কিশোর নিহত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:২১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:২১:২৯ পূর্বাহ্ন
গাছ থেকে পড়ে কিশোর নিহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামে আম গাছ থেকে পড়ে গিয়ে বুধবার সকালে রাহুল মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক আমিরুল ইসলামের ছেলে। এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের কিশোর রাহুল মিয়া বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ির সামনের সড়ক সংলগ্ন আম গাছে উঠে। এক পর্যায়ে সে আম গাছের মগ ডাল থেকে আম পাড়তে গিয়ে নিচে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। পরে এলাকার লোকজন ওই কিশোরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার আওলাদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ও সেলবরষ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এই কিশোরের মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের তারও কোনো অভিযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স