সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৭:৪২ পূর্বাহ্ন
জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের সদরপুরে হাওরে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। সম্প্রতি শান্তিগঞ্জ থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন উপজেলার ডুংরিয়া গ্রামের বর্গাচাষি দিলবার হোসেন। ভুক্তভোগী কৃষক জানান, সদরপুর গ্রামের মৃত আব্দুননূর এর খরিদা ও রেকর্ডিয় সূত্রে মালিকানা জমি দীর্ঘদিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন তিনি। উক্ত ভূমি নিয়ে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নানের সাথে জমির মালিকপক্ষের বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ৬ মে বিকেলে হারভেস্টার মেশিনের সাহায্যে জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিয়ে যান আব্দুল হান্নানের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে মারধোর ও প্রাণনাশের হুমকি দেন হান্নানের লোকেরা। এসময় প্রায় ৯০ হাজার টাকার ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক। এই ঘটনায় কৃষক দিলবার সদরপুর গ্রামের আব্দুল হান্নান, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ন্যায় বিচার চেয়ে কৃষক দিলবার বলেন, আমি দীর্ঘদিন ধরে এই জমি দেখভালের পাশাপাশি বর্গা নিয়ে চাষাবাদ করছি। জমির মূল মালিক দেশের বাহিরে থাকেন। জমির মালিক পক্ষের সাথে আব্দুল হান্নানের মধ্যে বিরোধ থাকলেও আদালতের রায় তাঁর বিপক্ষে। অথচ সে কিছু ভাড়াটিয়া লোক এনে জোরপূর্বক আমার জমির ধান কেটে নিয়ে গেছে। আমি বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি আইনের কাছে ন্যায়বিচার চাই। ধান কেটে নেয়ার বিষয়ে জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। তবে অপর অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, আমি ধান কেটে নিয়েছি কি না সেটি থানায় গিয়ে বলবো। আপনাকে কেনো বলবো। এমনটা বলে ফোনকল কেটে দেন। এরপর আবারও কল দিলে তিনি রেগে গিয়ে বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, ধান কেটের নেয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন