সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জামালগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, নারীসহ আহত ১০

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৫৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৫৭:৪৭ অপরাহ্ন
জামালগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, নারীসহ আহত ১০
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের বড়ঘাঘটিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। গত ৯ জুন মঙ্গলবার রাত একটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ঘাঘটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ভাই আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার। বিয়ে উপলক্ষে মঙ্গলবার আব্দুল কদ্দুসের বাড়ীতে আত্মীয় স্বজন এসে রাতে রান্নাবান্নার কাজ করছিলেন। রাত একটার দিকে পুর্বশত্রুতার জের ধরে হঠাৎ করে একই গ্রামের আব্দুর রউফ এর নেতৃত্বে তার পক্ষের লোকজন এসে বিয়ে বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আব্দুস সাত্তার (৭০), জুলেখা বেগম (৫০), এমরুল হাসান (৩০), নুরুজ্জামান (৩০), সাবিকুন নাহার (৪০), আবু তালহা (২৪), আকমল (৩০) ও আব্দুল হক (৩৫)।
জামালগঞ্জ থানার এস আই সুমন দেব জানান, সংঘর্ষের খবর শুনে রাতেই ঘটনাস্থলে যাই। গুরুতর আহতদের সঙ্গে সঙ্গে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানায় কেউ অভিযোগ  করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স