সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল

তাহিরপুর সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৪৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫৯:০৭ পূর্বাহ্ন
তাহিরপুর সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথ টাস্কফোর্স।
শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঢালারপাড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
অভিযানে ৯,৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ (সিজার মূল্য আনুমানিক ২৪ লাখ ২৫ হাজার টাকা) এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা (সিজার মূল্য আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা) জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন এসআই বদিউজ্জামান, তিনজন পুলিশ সদস্য এবং বিজিডি-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৭ জন বিজিবি সদস্য।
মোট ৩২ সদস্যের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, জব্দকৃত পণ্যসমূহ শুল্ক আইনের আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স