সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান
শান্তিপুর ও মাহারাম নদী

১১ মাসে অর্ধ শত কোটি টাকার বালু লুট

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:৩৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৪:৪৬ পূর্বাহ্ন
১১ মাসে অর্ধ শত কোটি টাকার বালু লুট
জাহাঙ্গীর আলম ভূইয়া ::
তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষে ইজারাবিহীন শান্তিপুর ও মাহারাম নদী থেকে গত ১১ মাসে অর্ধ শত কোটি টাকার বালু লুট করেছে বালুখেকো চক্র। গত ৫ আগস্টের পর থেকে অবৈধভাবে প্রতি দিনে ও রাতে বালু উত্তোলন ও বিক্রি করা হয়েছে।
শান্তিপুর ও মাহারাম নদীর অবস্থান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে। নদী দুটি যাদুকাটা নদীর শাখা নদী। যাদুকাটা নদী থেকে পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বালুখেকো চক্রটি শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করে হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধ শত কোটি টাকা। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে দু-চারটি নৌকা ও সাধারণ বালু শ্রমিকদের আটক এবং মামলা ও জেল জরিমানা করলেও অধরা থেকে যায় মূল হোতারা।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান। আটককৃতরা হল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের খাসতাল গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মজিবুর রহমান (২৬), একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আকরাম (২৫), আব্দুস সালামের ছেলে জসিম মিয়া (২০), আব্দুল করিমের ছেলে দেলোয়ার হোসেন (২৫), আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২০), ইসমাইলের ছেলে পাবেল মিয়া (১৯), একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুল্লাহ (২০) ও দ্বীন ইসলামের ছেলে শাহনুর(২৩)। পুলিশ জানায়, শান্তিপুর নদী থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একটি বালুখেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল সঙ্ঘবদ্ধ চক্র। এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেনের দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজসহ সঙ্গীও পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় দুটি বালুবোঝাই নৌকাসহ আটজন বালু শ্রমিককে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার চতুরভুজ গ্রামের আশিকুল ইসলাম, সুজন মিয়া, উত্তর বড়দল ইউনিয়নের মাসুক সরদার, রামেরশ্বরপুর গ্রামের আলীনুর সরদার, বালিয়াঘাট গ্রামের এরশাদ সরদার ও উত্তর বড়দল ইউনিয়নের আবু তাহের মেম্বার ৫ আগস্টের পর থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর