সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:০৫:৪৯ পূর্বাহ্ন
৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
ছাতকে মাদক মামলায় ৩ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক পলাতক আসামি শামছুল হক ও করিমা খাতুন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।
রবিবার (২৯ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা যুগ্ম ১ম আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি মো. শামছুল হক ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বাঘারাই (বড়কাপন) গ্রামের বাসিন্দা এবং অপর দ-প্রাপ্ত করিমা খাতুন একই গ্রামের ছায়েদ মিয়ার স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মো. শামছুল হক ও করিমা খাতুন নিজ এলাকাসহ আশপাশের উপজেলায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২০ অক্টোবর রাত ১১টায় র‌্যাব-০৯ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি করিমা খাতুনের বসতঘর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। তখন র‌্যাব করিমা খাতুনকে আটক কালে অপর আসামি শামছুল হক পালিয়ে যায়। এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী অফিসার উপ পুলিশ পরিদর্শক সুয়েব চৌধুরী অভিযুক্ত আসামি শামছুল হক ও করিমা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে দায়রা ১৮৭/২০১৮ মামলায় আসামি করিমা খাতুন ও শামছুল হককে গত বছরের ২৭ অক্টোবর ৩ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের জেল দেন বিচারক। উক্ত আদেশের পর আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রবিবার (২৯ জুন) দুপুরে আসামি শামছুল হক ও করিমা খাতুন আইনজীবীর মাধ্যমে সুনামগঞ্জ জেলা যুগ্ম ১ম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত আসামি আটক ও জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা যুগ্ম ১ম আদালতের পেশকার মো. নুর উদ্দিন। তিনি বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শামছুল হক ও করিমা খাতুন একই মামলায় পলাতক ছিল। রবিবার আদালতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন