সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন : দুইজনের কারাদন্ড, নৌকা ও বালু জব্দ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:০৩ পূর্বাহ্ন
শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন : দুইজনের কারাদন্ড, নৌকা ও বালু জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু ভর্তি নৌকাও জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাছির মিয়া (২৬) ও রুবেল মিয়া (২৩)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম জানান, স্থানীয়রা দুইজনকে বালু উত্তোলনের সময় নৌকাসহ আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে তিন মাস করে কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি বালু ভর্তি নৌকা জব্দ করা হয়েছে, যা পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাপনায় নেওয়া হবে। শান্তিপুর নদীর পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, এ ধরনের অভিযানে জব্দকৃত বালু ও নৌকা তালিকাভুক্ত না করার ফলে আগেও কয়েকবার জব্দকৃত বাল্কহেড ও নৌকা গায়েব হয়ে গেছে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বালুখেকোদের দৌরাত্ম্য বাড়ছে। তারা জব্দকৃত সম্পদের দ্রুত নিলাম ও তালিকাভুক্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ইউএনও আবুল হাসেম বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জব্দকৃত বালু ও নৌকা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী