সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিগত সময়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে অবহেলা করা হয়েছে : ড. খ. ম. কবিরুল ইসলাম

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১১:৫৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১১:৫৭:৪২ অপরাহ্ন
বিগত সময়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে অবহেলা করা হয়েছে : ড. খ. ম. কবিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার :: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ.ম. কবিরুল ইসলাম বলেছেন, বিগত সময়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে কম গুরুত্ব দেয়া হয়েছে। এই সেক্টরের সাথে বেশি বৈষম্য করা হয়েছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে অবহেলা করা ছিল আমাদের আত্মঘাতী সিদ্ধান্ত। যদি এই দুই সেক্টরকে গুরুত্ব দেয়া হতো তাহলে আমরা তিনগুণ আয় করতে পারতাম। একজন দক্ষ শ্রমিকের শ্রমের মূল্য একজন অদক্ষ শ্রমিকের তিন গুণ। শিক্ষাক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আমার ২০৩০ সালের মধ্যে সকল শিক্ষা কার্যক্রমে ৩০ কারিগরি শিক্ষা রাখতে চাই। সেই অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টিতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। শনিবার সকালে শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে অসচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচরণা বিষয়ক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আয়োজনে সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমামগণ অংশগ্রহণ করেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মাদ রেজাউল করিম, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কবির, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমীন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালিক মোহাম্মদ রিহান উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন