সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

আজ পবিত্র আশুরা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১২:০৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১২:০৩:৪৬ পূর্বাহ্ন
আজ পবিত্র আশুরা
সুনামকণ্ঠ ডেস্ক :: আজ ১০ মহররম পবিত্র আশুরা। বাংলাদেশসহ বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। ঐতিহাসিক নানা ঘটনার কারণে হিজরি মহররম মাসের দশম এই দিনটি তাৎপর্যপূর্ণ। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত হোসাইনের (রা.) শাহাদাত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমায় ভাস্বর। ইসলামের ইতিহাস অনুসারে, হজরত হোসাইন (রা.) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়তে গিয়ে সেদিন কারবালা প্রান্তরে পরিবার-পরিজন নিয়ে শাহাদাতবরণ করেছিলেন। হজরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতে প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও তার সাহাবিদের প্রবর্তিত খেলাফতি শাসনব্যবস্থা অক্ষুণœ রাখার সংগ্রামে তিনি শাহাদাতবরণ করেন। শোকাবহ এই দিনে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা নামাজ-রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। আশুরার দিন শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে। আজ সরকারি ছুটির দিন। ইসলাম ধর্মমতে, আশুরার দিনেই আল্লাহ আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আবার প্রথম মানব আদমকে (আ.) সৃষ্টি করেছেন। পরে শয়তানের প্ররোচনায় তিনি ভুল করার পরিপ্রেক্ষিতে এই দিনেই তাকে দুনিয়ায় পাঠিয়ে দেন। হজরত নূহ (আ.) ৯৫০ বছর ধরে তাওহিদের বাণী প্রচারের পর যখন সেই যুগের মানুষ আল্লাহর বিধিনিষেধ পালনে অস্বীকৃতি জানায়, তখন নেমে আসে আল্লাহর গজব। এই আশুরার দিনেই হজরত ইব্রাহিম (আ.) জন্মগ্রহণ করেন। এই দিনেই মুসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন আল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স