সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

খালিদ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:১৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৭:০৯ পূর্বাহ্ন
খালিদ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে খালেদ মিয়া হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর বাজারে স্থানীয় প্রতিবাদী জনতার উদ্যোগে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, উত্তর কালনীরচর বাজারে একটি দোকানভিট নিয়ে বিরোধ ছিল দুই গ্রুপের মধ্যে। এ নিয়ে আদালতে মামলা চলছিল।
আদালতের রায়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এ ঘটনার জের ধরে গত ৩১ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে খালিদ মিয়া (৪০) নৃশংসভাবে খুন হন এবং প্রায় ৩৫ জন আহত হন। এ ঘটনায় নিহতের ভাই শুক্কর আলী বাদী হয়ে প্রতিপক্ষের ৯৮ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় হত্যা মামলায় দায়ের করেন। মামলা-০১। তারিখ- ০৩/০৬/২০২৫ইং। মামলায় এ পর্যন্ত ৭ আসামি গ্রেফতার হলেও অন্য আসামিরা দিনের বেলায় পালিয়ে থাকে এবং রাতের বেলায় এলাকায় অবস্থান করে তারা নিজেরা নিজেদের ঘরবাড়ি ভাংচুর ও ঘরের মালামাল সরিয়ে পাল্টা কাউন্টার মামলা করছে। শুধু তাই নয়, মামলার বাদীপক্ষের লোকদের নানাভাবে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে। সভায় বক্তারা নিরীহ খালিদ মিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আলাউর রহমান ইয়াওর, কুবাইব আহমেদ সিজুল, হোসেন মিয়া, রুহেল মিয়া ও নিহতের ভাই মোহন মিয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছইল মিয়া, আবদুল মমিন, বশির উদ্দিন, খসরু মিয়া, আবদুল গফ্ফার, রশিদ মিয়া, কাহেল মিয়া, খলকু মিয়া, খালেদ মিয়া, লুৎফুর রহমান, জামিল হোসেন, মোহাম্মদ আলী, মুর্শেদ আহমদ, তুরন মিয়া, জাহাঙ্গীর মিয়া, সেবুল মিয়া, জলাল মিয়া, দিলোয়ার হোসেন, রাশেদ মিয়া, রিয়াইছ মিয়া, হালিম মিয়া, ইমন মিয়া, খালিফুর মিয়া, শফিকুল ইসলাম, আহবাবুর রহমান, সিরাজুল ইসলাম, হারুন মিয়া, মিছলু মিয়া, মোস্তফা মিয়া, গফ্ফার মিয়া, আতাউর রহমান, দরছ মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে স্থানীয় জনতা নিহত খালিদ মিয়ার বাড়িতে যান।
এ সময় তার মা পুত্রশোকে কান্নায় ভেঙে পড়েন এবং খুনিদের ফাসির দাবি জানান। নিহত খালিদ মিয়ার অবুঝ ৪ সন্তানসহ তার স্ত্রী বলেন, এখনো বাচ্চারা তাদের বাবার জন্য কাঁদে। তাদের বাবা কোথায় জানতে চায়। আমি উত্তর দিতে পারিনা। আমিও তাদের সাথে কাঁদি।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, খালিদ হত্যা মামলায় এ পর্যন্ত কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ