সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ট্যাকেরঘাট-বারেকটিলা সড়ক কালভার্ট যেন মরণ ফাঁদ!

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:২৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:২৯:০২ পূর্বাহ্ন
ট্যাকেরঘাট-বারেকটিলা সড়ক কালভার্ট যেন মরণ ফাঁদ!
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বারেকটিলা-ট্যাকেরঘাট সড়কে রজনী লাইন এলাকায় অবস্থিত একটি কালভার্ট এখন যেন মরণফাঁদ। কালভার্টের উপরের অংশ (টপস্ল্যাব) ভেঙে রড বেরিয়ে আছে। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় স্থানীয়রা লাল কাপড় টানিয়ে সতর্কতা সংকেত দিলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে অনেকবার দুর্ঘটনার শিকার হয়েছে যাত্রী ও চালকরা। সংশ্লিষ্ট এলজিইডি কার্যালয় জানিয়েছে, পুরনো কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু স্থানীয় জমি সংক্রান্ত বিরোধের কারণে নির্মাণকাজ আটকে আছে। বারেকটিলা থেকে ট্যাকেরঘাট যাওয়ার পথে রজনী লাইন এলাকার চাঁনপুর এলাকায় কালভার্টটির অবস্থান। এটি শুধু স্থানীয়দের জন্য নয়, শিমুল বাগান, শহীদ সিরাজ লেক, মেঘালয় সীমান্তবর্তী তিনটি শুল্কবন্দর এবং ময়মনসিংহ হয়ে রাজধানীমুখী পর্যটন ও বাণিজ্যিক সড়কের অন্যতম অংশ। প্রতিদিনই শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ ও ভ্যান চলাচল করে এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে। স্থানীয় কড়ইগড়া গ্রামের বাসিন্দা জহির মিয়া জানান, মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা ছড়ার ওপর বহু বছর আগে নির্মিত কালভার্টটি এখন ধ্বংসপ্রায়। আমরা প্রতিদিন মৃত্যুকে সঙ্গী করে চলাচল করছি। কিন্তু কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। অটোরিকশাচালক শাকিল মিয়া জানান, কালভার্টের ভাঙা অংশ পার হওয়ার সময় যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি পার করতে হয়। প্রতিনিয়তই ঝুঁকি নিতে হচ্ছে। এদিকে বারেকটিলা উঠার সংযোগ সড়ক এবং অভ্যন্তরীণ সড়কের অবস্থাও ভয়াবহ। কোথাও সড়ক ভেঙে গেছে, কোথাও চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা। বিশেষ করে বড়ছড়া থেকে বাগলী পর্যন্ত সড়ক এখনো সংস্কার না হওয়ায় সেখান দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তাহিরপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম জানিয়েছেন, শিমুল বাগান সড়ক প্রকল্পের অংশ হিসেবেই কালভার্টটি নতুনভাবে নির্মাণ করা হবে। সব প্রস্তুতি ছিল, কিন্তু স্থানীয়রা জমি দাবি করে সড়ক নির্মাণে বাধা দেওয়ায় কাজ আটকে গেছে। না হলে এতদিনে সড়ক ও কালভার্ট দুটোই স¤পন্ন হয়ে যেত। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন বারবার উপেক্ষিত হচ্ছে। অবিলম্বে ভাঙা কালভার্ট ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ