সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

মরাচেলা নদী থেকে বালু উত্তোলন : তিন জনকে কারাদন্ড

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৩:১৬ পূর্বাহ্ন
মরাচেলা নদী থেকে বালু উত্তোলন : তিন জনকে কারাদন্ড
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এ সময় নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়। সোমবার (৭ জুলাই) বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের নেতৃত্বে নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা ও শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনাইত্যা গ্রামের হুশিয়ার আলীর ছেলে শাহানুর আলীকে ৩০ দিনের কারাদ- এবং একই গ্রামের উস্তার আলীর ছেলে আশিক আলীকে ও শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর ছেলে লালন আহমেদ রাজুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ সময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক উপস্থিত ছিলেন। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে আটক ও নদী থেকে উত্তোলিত বালু জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ