সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৭:১১ পূর্বাহ্ন
৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ৬ দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অশোক কুমার দাস। সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কান্তি চৌধুরী, জেলা শাখার প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম সোহেল, শহীদুল কবীর চৌধুরী, দিবাকর সরকার, মো. মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার, মো. আমিরুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. আমিরুল হক, মইনুল ইসলাম, সঞ্জীব চৌধুরী, রাখু চৌধুরী, নূরুল আমিন, দেবরাজ পুরকায়স্থ, মো. গোলাম কাওসার, হুমায়ুন কবির, মো. জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। আমাদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষা করা হচ্ছে। তারা আরও বলেন, শিক্ষাগত যোগ্যতা ¯œাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করাসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়ন হয়নি। এতে করে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরো বলেন, আমরা এ কর্মবিরতি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচির বিষয়ে অবগত করেছি। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হবে। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারীদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান, ১৪তম গ্রেড বাস্তবায়ন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং স্বাস্থ্য সহকারীদের অবদান মূল্যায়নের ভিত্তিতে নীতিগত স্বীকৃতি প্রদান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ