সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:২৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:৩৯:৪৮ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরকারি একটি গোপাটের (জমির বোরো ধান পরিবহন করার রাস্তা) মাটি ভরাটের কাজ না করেই সরকারি বরাদ্দের এক লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই ইউনিয়নের জাড়ারকোণা গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সংগঠক আলী হাসান এই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জাড়ারকোণা গ্রামবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় এলাকবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়ারকোণা গ্রামের গুইঙ্গার দাইড় থেকে চটাবিল পর্যন্ত সরকারি গোপাটের রাস্তায় মাটি ভরাট কাজের জন্য গত অর্থবছরে টিআরের দ্বিতীয় পর্যায়ের আওতায় এক লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্প কাজের সভাপতি হলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রিপা আক্তার ও সদস্য সচিব হলেন জাড়ারকোণা গ্রামের বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সংগঠক আলী হাসান (২৮)। গত জুন মাসের প্রথম সপ্তাহে এই বরাদ্দের টাকা উত্তোলন করে কাজ না করে তা আত্মসাত করেন।
জাড়ারকোণা গ্রামের বাসিন্দা আবাদুল হোসেন (৩০) বলেন, আমাদের গ্রামের কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন মিলে গেল চৈত্র মাসে চাঁদা তুলে এই গোপাটের (ধান পরিবহনের জন্য সরকারি রাস্তা) মাটি ভরাট কাজ করেছি। গত কয়েকদিন আগে জানতে পেরেছি এই কাজ দেখিয়ে আমাদের ইউনিয়নের ইউপি সদস্য রিপা আক্তার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলী হাসান এই দুই জন মিলে এ বাবদ টিআরের এক লাখ ১৫ হাজার টাকা তুলে তা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় সুবিচার চেয়ে আমরা কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধ শতাধিক গ্রামবাসী ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি। সংরক্ষিত নারী ইউপি সদস্য রিপা আক্তার বলেন, আমি শুধু নাম দস্তখত লিখতে পারি। টাকা উত্তোলনসহ সব কাজই আমাদের গ্রামের আলী হাসান করেছেন। এই টাকা থেকে এক টাকাও আমি নিইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলী হাসানের দাবি, বর্ষার পানি চলে এসেছে। তাই কাজটি করা হয়নি। বরাদ্দের টাকা তুলে নিলেও তা আত্মসাৎ করিনি। নানা কাজে ব্যস্ত থাকায় টাকাগুলো এতদিন ফেরত দিতে পারিনি। খুব শিগগিরই তা বিধি মোতাবেক ফেরত দেব।
ইউএনও জনি রায় বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন