সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দোয়ারাবাজারে যুবককে মারধর করে খালে ফেলে গেল প্রতিপক্ষ

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে যুবককে মারধর করে খালে ফেলে গেল প্রতিপক্ষ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ফয়জুল হক (৩২) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে খালে ফেলে গেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) গ্রামের হাতিরভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়জুল হকের পরিবারের সঙ্গে একই গ্রামের কমরু মিয়ার পুত্র আনর মিয়া, ইসলাম উদ্দিন ও সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক মাস আগে ওই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের হুমকির মুখে ফয়জুল হক ও তার পরিবার গ্রাম ছাড়তে বাধ্য হয়। শনিবার বিকেলে দীর্ঘদিন পর বাড়িতে ফিরেন ফয়জুল হক। ওইদিন মাগরিবের নামাজের পর বাজার থেকে বাড়ি ফেরার পথে ফয়জুল হককে হাতিরভাঙা এলাকায় ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা তাকে খালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। আহতের ভাই আবুল হোসেন বলেন, “কমরু মিয়ার ছেলেরা আমাদের পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। বাড়িতে ঢুকতে দেয়নি, বাইরে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। শনিবার ভাই বাড়িতে ফিরলে তারা সুযোগ বুঝে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।” এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন