সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫০:১৯ পূর্বাহ্ন
তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার পূর্ব বাজারেঅগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আশপাশের অন্যান্য দোকান রক্ষা পেয়েছে। তবে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপু আখঞ্জি জানান, তার দোকানে থাকা গাড়ি ওয়াশ মেশিন, মসলা ভাঙার যন্ত্রপাতি ও বিভিন্ন ধরনের স্টিলের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ী রুবেল মিয়া জানান, তার দোকানে থাকা চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন মেশিনারিজ সামগ্রী আগুনে পুড়ে যায়, যার আর্থিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এছাড়া খোরশেদ আলম নামে আরেক দোকানির বাঁশের তৈরি সামগ্রী, টিন ও বৈদ্যুতিক মিটারের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জানান, অগ্নিকান্ডে বাজারের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ