সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
টাঙ্গুয়ার ভাসমান বাজার

হাওরের বুকে জীবিকার নতুন দিগন্ত

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:৩০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:৩০:৪৪ পূর্বাহ্ন
হাওরের বুকে জীবিকার নতুন দিগন্ত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর - প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, যেখানে নীল আকাশ আর জলরাশি মিলেমিশে তৈরি করেছে এক অদ্বিতীয় পরিবেশ। এই হাওর শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের নয়, বরং দেশের পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় কেন্দ্র। সেই সম্ভাবনাকে কেন্দ্র করেই গত শুক্রবার টাঙ্গুয়ার হাওরে উদ্বোধন করা হলো ভাসমান বাজার - যা নিঃসন্দেহে পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের আনুষ্ঠানিক উদ্বোধনে এই প্রতীকী বাজার চালু করা হয়। নান্দনিক এই উদ্যোগে হাওরপাড়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে তৈরি নকশী কাঁথা, দেশীয় পিঠা, স্থানীয় ফলমূল ও অন্যান্য হস্তশিল্পের পসরা সাজানো হয় ছোট ছোট নৌকায়। ভাসমান অবস্থায় বাজার পরিচালনার এই অনন্য আয়োজন যেমন পর্যটকদের আকর্ষণ করবে, তেমনি হাওরের প্রান্তিক মানুষের জীবিকায় নতুন দিগন্ত খুলে দেবে। আমরা মনে করি, এই বাজার শুধু একটি অর্থনৈতিক কার্যক্রম নয় - এটি হাওরাঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে পর্যটকদের সামনে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। হাউজবোট মালিক ও পর্যটকদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে যে, সময়োপযোগী এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবনে সরাসরি সুফল বয়ে আনতে পারে। তবে, এই উদ্যোগকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন স্থায়ী পরিকল্পনা, নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সহায়তা। ভাসমান বাজার যেন কেবল উৎসবমুখর উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না থাকে - তা নিশ্চিত করতে হবে। নিয়মিত বাজার পরিচালনা, নিরাপত্তা, আবর্জনা ব্যবস্থাপনা, পর্যটক সেবা ইত্যাদিতে প্রশাসনের নজরদারি থাকতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের সুযোগও সৃষ্টি করা যেতে পারে। আমরা আশা করি, এই উদ্যোগ অন্যান্য হাওরাঞ্চলে ছড়িয়ে পড়বে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন