সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১০:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১০:৫৩:১১ অপরাহ্ন
বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার :: ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী কৃষক দল এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ছিল দেশব্যাপী চলমান গণঅভ্যুত্থান ২০২৪ - জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার অংশ। সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে পিটিআই ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ সুনামগঞ্জের সোহাগ মিয়া, শহীদ আয়াতুল্লাহ এবং শহীদ হৃদয়-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে পিটিআই শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। সভা পরিচালনা করেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহন্ত, জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাহুল প্রমুখ। এসময় কৃষকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স