সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:০৬:০৫ অপরাহ্ন
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার::
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাচনা বাজারে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি সাচনাবাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রদক্ষিণ শেষে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা ঢাকায় জাতিসংঘ মানিবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের তীব্র প্রতিবাদ জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
পথসভায় মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সদস্য মাওলানা যোবায়ের আহমদ, ক্বারী আলীম উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাছরুফ আহমদ।
এছাড়াও আরো বক্তব্য রাখে মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা এহসানুল হক, মাওলানা মাহদী হাসান, ক্বারী আব্দুল কুদ্দুস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স