সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

‘দর্পণে দেখা আলোর আকুতি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:১৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:১৮:৩১ পূর্বাহ্ন
‘দর্পণে দেখা আলোর আকুতি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার :: কবি পপি ভৌমিকের ‘দর্পণে দেখা আলোর আকুতি’ কাব্যগ্রন্থে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ডেইলি সুনামগঞ্জ.কম-এর উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. ননী ভূষণ তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, জসিম বুক হাউসের প্রকাশক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি সুনামগঞ্জ.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. ননী ভূষণ তালুকদারের সহধর্মীণি এবং কাব্যগ্রন্থের লেখক কবি পপি ভৌমিক। তিনি বলেন, আমি মনে করি কবিতা লিখতে নিজেকে প্রস্তুত করতে অনেক পড়াশোনা এবং লেখালেখি করতে হয়। প্রথমে লিখেই গ্রন্থ প্রকাশ করা সম্ভব নয়। কবিতা লিখা নিয়ে অনেক ভাবতে হয়। তাই লেখালেখি নিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কবি পপি ভৌমিক আরও বলেন, প্রবাসে থেকেও অ্যাড. রণেন্দ্র তালুকদার পিংকু প্রেরণা দিয়েছেন এবং গ্রন্থ প্রকাশনায় সহযোগিতা করেছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর পরিমল কান্তি দে বলেন, আমি সত্যি আনন্দিত কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে। এই কবিতা গ্রন্থে ৩৪টি কবিতা রয়েছে। তিনি বলেন, আপন ভুবনে নিয়ে মনকে কবিতা লেখা শুরু করতে হবে। কবিতা লেখা খুবই কঠিন একটি বিষয়। মনের ভাবনাকে প্রকাশ করা যায় কবিতার মাধ্যমে। তিনি বলেন, আমি মনে করি কবিতার শহর সুনামগঞ্জে কবির সংখ্যা বাড়াতে হবে। কবিতা লেখা বাড়াতে হবে। তিনি ‘দর্পণে দেখা আলোর আকুতি’ কাব্যগ্রন্থ প্রকাশ করায় কবি পপি ভৌমিকের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্কৃতিকর্মী সামিনা চৌধুরী মনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপন, জলকন্যা’র সম্পাদক প্রভাষক মশিউর রহমান, সংস্কৃতিকর্মী বিধান চন্দ্র বণিক। অনুষ্ঠানে সহযোগিতা করেন কবি মিল্লাত আহমেদ। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের শান্তি কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন