সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জগন্নাথপুরে রুবেল হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে রুবেল হত্যা মামলার আসামি গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রুবেল হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই শাহ আলম, এসআই রিফাত সিকদার, এসআই কবির আহমদ এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই গ্রামে টিকটক ভিডিও পোস্ট নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত রুবেল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি মনির মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়। তিনি সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর ছেলে। তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে শনিবার সুনামগঞ্জআদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন