সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শান্তিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৭:৩০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) ভোর রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায় অভিযান তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে তোফায়েল আহমেদ (২৫), দরগাপাশা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে আলী হোসেন (৩৫), মো. লিম্বর আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন (৩০)। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলীর নির্দেশনায় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত ১৫৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গত রাতে উপজেলার ছয়হারা এলাকায় বিশেষ অভিযানে ৩জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে ১৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা