সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়া বৈষম্যের বহিঃপ্রকাশ

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:২৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:২৮:৫৪ পূর্বাহ্ন
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়া বৈষম্যের বহিঃপ্রকাশ
পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় দেশজুড়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এরই প্রতিবাদে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) সুনামগঞ্জ জেলা শাখার মানববন্ধন সেই অসন্তোষের বাস্তব প্রতিফলন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দের পরিপত্র অনুযায়ী, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে একটি বিশাল অংশের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে। অথচ ২০০৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে এসেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক বৃত্তি লাভ করেছে। তাহলে হঠাৎ করে এই বর্জনের সিদ্ধান্ত কেন? একটি রাষ্ট্রের শিক্ষানীতি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং বৈষম্যহীন। কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা রাষ্ট্রেরই ভবিষ্যৎ নাগরিক, তারা কোনো ভিন্ন জাতি বা শ্রেণির প্রতিনিধি নয়। সরকারি-বেসরকারি সব শিশু সমানভাবে রাষ্ট্রের সম্পদ। অথচ এই সিদ্ধান্ত তাদের সঙ্গে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং মানসিক নিপীড়ন। বেসরকারি কিন্ডারগার্টেনগুলো দেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অনেক সময় সরকারি শিক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণ করছে এ প্রতিষ্ঠানগুলো। সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ না দেওয়া তাদের মেধা যাচাইয়ের পথ রুদ্ধ করা, যা কোনোভাবেই শিক্ষার সার্বজনীনতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সরকার যদি শিক্ষায় সমতা ও অন্তর্ভুক্তির কথা বলে, তাহলে কেন এই অনিয়মিত, অসম ও বিভাজনমূলক সিদ্ধান্ত? কেন রাষ্ট্রীয় সুবিধা থেকে একটি বৃহৎ শিক্ষার্থী শ্রেণিকে বঞ্চিত করা হবে? আমরা মনে করি, বিষয়টি পুনর্বিবেচনা করে অবিলম্বে সংশোধিত পরিপত্র জারি করা উচিত, যাতে কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। শিক্ষার সুযোগ সবার জন্য সমান নিশ্চিত করাই একটি কল্যাণরাষ্ট্রের দায়িত্ব। এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল না হলে আগামী প্রজন্মের মধ্যে একটি ক্ষোভ, বঞ্চনার মনোভাব গড়ে উঠবে, যা ভবিষ্যতে সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে সকল শিশু শিক্ষার্থীর জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী