সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

যাদুকাটা বালুমহাল ইজারা স্থগিত, ২০ হাজার শ্রমিকের মানবেতর জীবন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:২৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৭:২৪:৫৭ পূর্বাহ্ন
যাদুকাটা বালুমহাল ইজারা স্থগিত, ২০ হাজার শ্রমিকের মানবেতর জীবন
মোসাজ্জাদ হোসেন শাহ ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা বালুমহাল মামলা জনিত কারণে ইজারা কার্যক্রম স্থগিত হওয়ায় গত ৪ মাস ধরে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার প্রায় ২০ শ্রমজীবী মানুষ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সরকারের শত কোটি টাকা রাজস্ব আয়ের বালুমহালটির ইজারা কার্যক্রম স্থগিত থাকায় বালু উত্তোলন, লোড, আনলোড, নৌ শ্রমিক, মালিক ও ব্যবসায়ী মিলে প্রায় ২০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমজীবী মানুষ দ্রুত মহালটির ইজারা কার্যক্রম চালু করে দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানাযায়, ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন জেলার বৃহৎ বালুমহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ইজারা দেয়া হয়ে থাকে। কিন্তু গত কয়েক বছর ধরে বালুমহালটির ইজারা নিয়ে ইজারাদাররা নিয়ম বহির্ভূতভাবে নদীর তীর কেটে, অবৈধ ড্রেজার এবং শেইভ মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করে নদী ও নদী তীরবর্তী এলাকার ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটিয়েছেন উল্লেখ করে নদীটির ব্যবস্থাপনা এবং নদীটির নিয়ন্ত্রণ ভূমি মন্ত্রণালয় থেকে খারিজ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ন্যাস্ত করার দাবি জানিয়ে গত ১৪৩১ বাংলা সনের শেষ সময়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা খোরশেদ আলম। তার দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে উচ্চ আদালত প্রথমে বালুমহালটির ইজারা কার্যক্রমের উপর ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেন। এরপর ১৪৩২ বাংলা সনে মহালটির ইজারাপ্রাপ্তরা ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল বিভাগে আপিল করলে, আদালত ৬ মাসের স্থগিতাদেশের বদলে, পরবর্তী দুই মাসের মধ্যে ভূমি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বিষয়টি নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। এরপর থেকে অদ্যবধি বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় মহালটিতে গত ৪ মাস ধরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। ফলে তিন উপজেলার প্রায় ২০ হাজার শ্রমিক ও কয়েক হাজার ব্যবসায়ী কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মানিগাও গ্রামের বালু উত্তোলনকারী শ্রমিক হাফিজ উদ্দিন বলেন, মহালটিতে বালু উত্তোলন বন্ধ থাকায় ৬ সদস্যের পরিবার নিয়ে গত ৪ মাস ধরে খেয়ে না খেয়ে জীবনযাপন করছি।
বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের নৌ শ্রমিক আব্দুল লতিফ বলেন, যাদুকাটা নদীতে কাজ বন্ধ হওয়ার পর কাজের খোঁজে সিলেটের ভোলাগঞ্জে গিয়ে সেখান থেকে ফিরে এসেছি। এমন করে চলতে থাকলে না খেয়ে মরা ছাড়া আর কোন উপায় থাকবে না আমাদের। আমরা বালু মহালটি দ্রুত খুলে দেয়ার দাবি জানাই।

জামালগঞ্জ উপজেলার বালু ব্যবসায়ী আকমল আফিন্দী বলেন, গত ৪ মাস ধরে মহালটি বন্ধ থাকায় প্রচুর লোকসানের মুখে পড়েছি। দেশের নানা অঞ্চলে বালু সরবরাহ করে প্রায় ২০ লক্ষ টাকা বাকি পড়েছে। আরও বালু সরবরাহ করতে না পারায় ওই টাকা উত্তোলন করতে পারছি না।
জানাগেছে, শুধু এই তিন উপজেলার শ্রমিক ও ব্যবসায়ীরাই নন, এই বালু মহালটি বন্ধ থাকায়, রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের নানা অঞ্চলের শ্রমিক ও বালু ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মামলাজনিত একাধিক বালুমহাল খুলে দেয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী