সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ভীমখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৭:৫৬ পূর্বাহ্ন
ভীমখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জের ভীমখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে ভীমখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘাগটিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন মিয়া তালুকদার, সাবেক সাধারণ স¤পাদক আলী হোসেন, সাচনাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুন নুর আখঞ্জী, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক জামিল আহমেদ, ভীমখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কিতাব আলী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক আব্দুল মুছাব্বির, সাবেক সদস্য ফরিদ মিয়া, দিলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, প্রবাসী আলম মৌলা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আলতাব মিয়া তালুকদার, রমজান আলী, কলমদর আলী, তারা মিয়া, মোস্তফা, তরজুদ আলী, নিয়াম উদ্দিন, সামসুল হক, দিলদার আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই দলের জন্য নির্যাতিত ও মামলা-হামলার শিকার হয়েছি। আজ সেই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও লেনদেনের মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই অন্যায় মানি না, মানবও না। দলের তৃণমূল নেতাকর্মীদের মতামত ছাড়াই যারা নিজের স্বার্থে কমিটি গঠন করেছেন, তারা বিএনপির আদর্শের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন। আমরা চাই প্রকৃত ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠিত হোক। দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো কমিটি গ্রহণযোগ্য হবে না। ভীমখালী ইউনিয়ন বিএনপির ঘাঁটি। অথচ আমাদের ইউনিয়নে স্বজনপ্রীতির মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বঞ্চিত করা হয়েছে আমাদের ৪টি ওয়ার্ডকে। কোন স্বার্থের বিনিময়ে ২, ৩, ৬ ও ৮ নং ওয়ার্ডকে বঞ্চিত করা হয়েছে আমরা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কাছে জানতে চাই। যদি অবিলম্বে এই কমিটি বাতিল করে পুনর্গঠন করা না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ