সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৮:০২ পূর্বাহ্ন
সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা কেবল একটি ব্যক্তিগত হত্যাকা- নয় - এটি আমাদের গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। দিবালোকে একজন সাংবাদিককে এভাবে হত্যা করা প্রমাণ করে, দেশে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং আমাদের বিচারব্যবস্থার প্রতি তাদের ভয় কতটা কমে গেছে। সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ হচ্ছে সত্য উদঘাটন করা, জনস্বার্থের বিষয়গুলো সমাজ ও রাষ্ট্রের সামনে তুলে ধরা। কিন্তু যখন সত্য প্রকাশের দায়ে একজন সংবাদকর্মীর জীবন কেড়ে নেওয়া হয়, তখন তা গোটা জাতির নৈতিক বোধকে চ্যালেঞ্জ জানায়। সাংবাদিক তুহিনের হত্যাকা- সেই চ্যালেঞ্জেরই নির্মম উদাহরণ। এই হত্যার পর সুনামগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা যথার্থই বলেছেন- এটি কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয়, বরং স্বাধীন সংবাদ মাধ্যমের ওপর এক চরম হুমকি। অপরাধীরা যদি প্রকাশ্যে এভাবে সাংবাদিক হত্যা করে পার পেয়ে যায়, তবে যে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে, তা কেবল সাংবাদিকদের নয়, সাধারণ মানুষেরও কণ্ঠ রুদ্ধ করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই- এই হত্যাকা-ের দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করার সাহস না পায়। শুধু শাস্তিই নয়, নিহত সাংবাদিকের পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্র ও সমাজকে। এছাড়া, সাংবাদিকদের জন্য একটি কার্যকর নিরাপত্তা নীতি প্রণয়ন করা এখন সময়ের দাবি। বারবার সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হত্যার ঘটনা প্রমাণ করছে- তাদের সুরক্ষার জন্য বিদ্যমান আইন ও কাঠামো পর্যাপ্ত নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা। তুহিন হত্যার নিন্দা জানানো যথেষ্ট নয়, এর বিচার নিশ্চিত করাই হবে প্রকৃত প্রতিবাদ। রাষ্ট্রকে এই বার্তাটি স্পষ্টভাবে দিতে হবে, সত্যকে রক্তে ডুবিয়ে রাখা যাবে না, এবং যারা চেষ্টা করবে, তারা আইন ও ন্যায়ের কাছে কঠোর জবাবদিহির মুখোমুখি হবে। এ হত্যাকা-ের বিচারের মাধ্যমে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে-গণতন্ত্র, সত্য ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ