সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ধর্মপাশায় জনসভা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৭:৪০ পূর্বাহ্ন
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ধর্মপাশায় জনসভা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধর্মপাশা উপজেলায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার মধ্যবাজারে উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আব্দুল মোতালেব খাঁন। জনসভায় আব্দুল মোতালেব খাঁন বলেন, ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হয়েছি। প্রতিটি আন্দোলনে দলের পাশে থেকেছি। আমি ক্লীন ইমেজের ত্যাগী ও কারানির্যাতিত কর্মী, দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা রাখি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান হাসিদ। বিশেষ অতিথি ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মাজহারুল হক, বিআরডিবি চেয়ারম্যান আফসার আলী চন্দপীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মামুনুর রশীদ শান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ