সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:০৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:০৩:০৭ পূর্বাহ্ন
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানকে বদলি করা হয়েছে। গত রবিবার বিকেলে তার বদলির আদেশ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তাকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে তাকে। সম্প্রতি ডা. মাহবুবুর রহমানের বিরুদ্ধে আউটসোর্সিংয়ের ঠিকাদার ও জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এর আগে হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান পরিচালিত হয়। ওই সময় দুদক কর্মকর্তারা হাসপাতালে ডা. মাহবুবুর রহমানসহ ডাক্তার, নার্সের উপস্থিতি নিয়মিত নয় বলে সাংবাদিকদের জানান। এছাড়া হাসপাতালের ডিসপেনসারির ওষুধ বাইরে বিক্রয় হবার বিষয়টিও সাংবাদিকদের তুলে ধরেন দুদক কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ