সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জেলায় শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা আরিফ বাদশা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৪৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:২৮:২৪ পূর্বাহ্ন
জেলায় শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা আরিফ বাদশা
মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::
লেখাপড়া শেষ করে স্বপ্ন ছিল নিজের জন্য কিছু করার, কিন্তু তার চেয়ে বড় স্বপ্ন ছিল অন্যদের জন্য কিছু করাসেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠসফল যুব উদ্যোক্তাহিসেবে স্বীকৃতি পেলেন জামালগঞ্জের আরিফ বাদশা
আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলায় ৩ ক্যাটাগরিতে ৩ জনকে জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা শেষে, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘সফল যুব সংগঠক’, ‘সফল যুব সংগঠন’ ও ‘সফল যুব উদ্যোক্তা’ হিসেবে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত করে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় জেলার শ্রেষ্ঠ "সফল যুব উদ্যোক্তা" হিসেবে যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের সফল উদ্যোক্তা আরিফ বাদশা।
ছোট্ট গ্রাম থেকে যাত্রা শুরু করা আরিফ বাদশা প্রথমে নিজ উদ্যোগে সমন্বিত কৃষি খামার, ধান, ভুট্টা, সূর্যমুখি, বাদাম চাষসহ বিভিন্ন শাক-সবজি ও বাড়িতে জৈবজ্বালানী হিসেবে বায়োগ্যাস প্লান্ট করে সফলতা অর্জন করেন।
এছাড়াও তার বাড়িতে ‘গোয়াল ডেইরি ফার্ম’ প্রকল্পে সফলতা লাভ করেন। বর্তমানে বিভিন্ন সময়ে তার অধীনে থাকা ৩ থেকে ১০ টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

আরিফ বাদশা বলেন, আমার শুরুর পথে ছিল হাজারো বাধা, অর্থের অভাব থেকে শুরু করে সমাজের অবিশ্বাস - সবই ছিল সঙ্গী। কিন্তু হাল না ছেড়ে পরিশ্রম, সৎ মনোভাব এবং পরিকল্পিত কাজের মাধ্যমে তিনি তার দক্ষতাকে এগিয়ে নিয়ে যান।
আজ তার প্রতিষ্ঠান আশপাশের এলাকাতে কর্মসংস্থানের প্রতীক হয়ে উঠেছে।
তিনি বলেন, এই পুরস্কার আমার নয়, আমার সাথে যারা পরিশ্রম করেছে, তাদের সবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলম, সহকারী পরিচালক জাফর ইকবাল চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স