সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সুরমা শিশু ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৩:৪৭ অপরাহ্ন
সুরমা শিশু ফোরামের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: শিশুশ্রম, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন এসব বিষয় নিয়ে শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে কাজ করছে বার্ষিক সুরমা শিশু ফোরাম। বার্ষিক সুরমা শিশু ফোরাম সমাবেশ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওলি উল্লাহ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মো. আলমগীর কবির, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, সুনামগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, অপূর্ব চিসিম, সঞ্জয় সিংহ, প্যাটিশিয়া রিছিল, সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলী, সাধারণ স¤পাদক রাত্রি দে প্রমুখ। জাকির হোসেন ও রিয়াদের উপস্থাপনায় আলোচনা সভায় সুরমা শিশু ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে হবে। সমাজের সকল অসংগতি দূর করতে শিশু-কিশোরদের এগিয়ে আসতে হবে। সুনাগরিক হতে হলে ভালো কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন