সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন
সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’
স্টাফ রিপোর্টার :: বৃষ্টির ধ্বনি আর কুহকের সুরে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো বর্ষাকেন্দ্রিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন ‘বাদল গেছে টুটি’। সত্যশব্দের সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মনোরম সাংস্কৃতিক সমাবেশ। বর্ষার আগমন ও প্রকৃতির পরিবর্তনকে উপজীব্য করে সাজানো এ অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় একটি আবেগঘন বার্তা- “বর্ষার আকাশ থেকে নেমে আসে কালো মেঘের সুরমা, হাওয়ার ব্যাকুলতা আর ভিজে মাটির সোঁদা গন্ধ নিয়ে জেগে ওঠে এক দীর্ঘ অপেক্ষার গল্প।” এই বার্তার মধ্য দিয়েই সন্ধ্যার আকাশে যেন নেমে আসে বর্ষার ¯িœগ্ধ আবেশ। অনুষ্ঠানের পুরো পরিকল্পনা ও পরিচালনায় ছিল সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীরা। পরপর পরিবেশিত হয় বর্ষাকে ঘিরে গীত, কবিতা ও নৃত্যানুষ্ঠান। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকশালায় তৈরি হয় দারুণ এক নীরবতা- যেখানে কেবল শোনা যায় বর্ষার মধুর শব্দ। নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় বর্ষার নানা রূপ, নিমগ্ন, উদ্দাম, কখনও শান্ত কখনও রহস্যময়। কবিতা ও গানের সুরে ধরা পড়ে বাঙালির চিরন্তন বর্ষাপ্রীতি। হলভর্তি দর্শক বারবার করতালিতে জানান দেন তাঁদের উচ্ছ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলসহ সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। সত্যশব্দের এ আয়োজনে শুধু বর্ষা নয়, ফুটে ওঠে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির নিবিড় বন্ধনও। আয়োজন শেষে অনেকে বলছিলেন- এ যেন শহরের বুকে একটুখানি প্রাকৃতিক বর্ষা ছুঁয়ে যাওয়ার মুহূর্ত। এই ‘বর্ষার আয়োজন’ পরিকল্পনা, পরিচালনা এবং ব্যবস্থাপনায় ছিলেন সত্যশব্দের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র এবং নৃত্য ও আবৃত্তি বিষয়ক প্রশিক্ষক দেবপ্রিয়া পাল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন