সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৯:০৯:২৭ পূর্বাহ্ন
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
ছাতক প্রতিনিধি ::
ছাতকে স্বামী-স্ত্রীর বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আল আমিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ডালারপাড়) গ্রামের আল আমিনের বাড়ির উঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আল আমিন, রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুর রহমান, মুহিবুন নেছা সহ ৬/৭ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে গুরুতর আহত আল আমিনসহ অন্যান্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আল আমিনের (২৮) মৃত্যু হয়েছে। নিহত আল আমিন গ্রামের আক্কাস আলীর ছেলে। এ সংঘর্ষের ঘটনায় নিহত আল আমিনের চাচা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রী দিলারা বেগমসহ আরো ৫জন কে আটক করেছে ছাতক থানা পুলিশ।
জানাযায়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নভাগিকান্দির গ্রামের আব্দুল কাদিরের মেয়ে দিলারা বেগমের সাথে ১০ বছর পূর্বে বিয়ে হয় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ডালারপাড়) গ্রামের আক্কাস আলীর ছেলে নিহত আল আমিনের। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয়ে স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বুধবার সকালে আল আমিন ও তার স্ত্রী দিলারার মধ্যে কথা-কাটাকাটি হলে স্ত্রীকে মারপিট করেন আল আমিন।
এ ঘটনার খবর পেয়ে দিলারার মা ময়মুন নেছা, ভাই আব্দুল্লাহ ও আব্দুর রহমান সহ ১২জন লোক বিকালে দিলারা স্বামীর বাড়িতে উপস্থিত হন। দিলারার ভাইয়েরা নির্যাতনের বিষয়ে আল আমিনকে জিজ্ঞাসাবাদের পর বাকবিত-া শুরু হলে একপর্যায়ে আল আমিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয় ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারগাখালি গ্রামে বোনকে নির্যাতনের ঘটনায় ভাইয়েরা তাদের বোন জামাইকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় থানা মামলা রুজুর পর পুলিশ ৬ জনকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স