সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

খাসিয়ামারা নদীতে ড্রেজারের দৌরাত্ম্য বন্ধে আরো কঠোর হতে হবে

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫০:৫১ পূর্বাহ্ন
খাসিয়ামারা নদীতে ড্রেজারের দৌরাত্ম্য বন্ধে আরো কঠোর হতে হবে
দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে জেলা প্রশাসকের সরাসরি নিষেধাজ্ঞা অমান্য করে ফের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনা উদ্বেগজনক। জেলা প্রশাসক নিজে ঘটনাস্থলে গিয়ে নিষেধাজ্ঞা জারি করার পরও একদিনের মাথায় আবারও অবৈধ কার্যক্রম চালু হয়ে যাওয়া প্রশাসনিক নির্দেশনার প্রতি প্রকাশ্য অমান্যতা এবং আইনের শাসনের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ। এমন অবৈধ ড্রেজার চালনার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, তীর ভাঙন বেড়ে যাচ্ছে, কৃষিজমি ও বসতভিটা ধ্বংসের মুখে পড়ছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়লেও ইজারাদার ও প্রভাবশালী মহলের দাপটে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলেই হুমকি-ধমকি ও মারধরের ঘটনা স্থানীয়দের আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। এখানে দুটি বিষয় বিশেষভাবে দৃষ্টিগোচর - প্রথমত, প্রশাসনের ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর না হওয়া; দ্বিতীয়ত, অবৈধ কার্যক্রম চালাতে স্থানীয় প্রভাবশালী মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ থাকা। যদি এভাবেই প্রশাসনের নির্দেশ উপেক্ষিত হয়, তবে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীদের দৌরাত্ম্য আরও বাড়বে। আমরা মনে করি, কেবল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা যথেষ্ট নয়। অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করতে হবে, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয়ভাবে একটি স্থায়ী নজরদারি ব্যবস্থা চালু করতে হবে। নদী রক্ষা শুধু পরিবেশ নয়, জাতীয় অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই খাসিয়ামারা নদীসহ দেশের প্রতিটি নদীকে অবৈধ ড্রেজার ও বালু মাফিয়াদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং কঠোর আইনি প্রয়োগ এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী