সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: দোয়ারাবাজার উপজেলার গুরুত্বপূর্ণ ব্রিটিশ-বাংলাবাজার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরপুর এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। সরেজমিন ঘুরে দেখা যায়, ব্রিটিশ-বাংলাবাজার সড়কের ৪ কিলোমিটার রাস্তার একাধিক স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই সেই গর্তগুলোতে পানি জমে যায়, ফলে যানবাহন চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। পণ্যবাহী ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের সময় প্রায়ই আটকে পড়ে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা। বাংলাবাজারের প্রবেশ মুখে সরু কালভার্টটিও এখন ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে পারাপারে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহনের যাত্রী ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, এই সড়ক দিয়েই মূলত উপজেলার বাজার ও সীমান্ত এলাকার সাথে বাণিজ্যিক কার্যক্রম চলে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় আছে। আমরা বারবার সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। উস্তিঙ্গেরগাঁও গ্রামের শিক্ষার্থী জান্নাত আক্তাট লিজা বলেন, গর্তে ভর্তি রাস্তায় প্রতিদিন স্কুলে যেতে দেরি হয়। অনেক সময় পড়ে গিয়ে আহতও হতে হয়। স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেছেন, ব্রিটিশ-বাংলাবাজার সড়ক দ্রুত সংস্কার না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। দোয়ারাবাজার উপজেলা এলজিইডি অফিসার আব্দুল হামিদ বলেছেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যে এই সড়কের ভাঙা ও গর্তগুলো ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে, এডিপি’র বরাদ্দ হলেই তা বাস্তবায়ন করা হবে। ঝুঁকিপূর্ণ কালভার্টের সাময়িক সংস্কার করেছে বাজার ব্যবসায়ীরা। আমরা স্থায়ীভাবে সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন