সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : সব আসামি খালাসের রায় বহাল

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০৬:০৯ পূর্বাহ্ন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : সব আসামি খালাসের রায় বহাল
সুনামকণ্ঠ ডেস্ক :: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগও। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়ে গতকাল বৃহ¯পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। লুৎফুজ্জামান বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ ছাড়া অন্য আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান বলেন, পুনরায় তদন্তের জন্য হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল, আপিল বিভাগ তা বাতিল করেছেন। অন্য এক মামলায় মৃত্যুদ-প্রাপ্ত মুফতি হান্নানকে এনে দ্বিতীয় ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। দ্বিতীয়বার জবানবন্দি আইনত গ্রহণযোগ্য না। আর এটা স্বতঃস্ফূর্তভাবে করা হয়নি। অন্যান্য আসামিরাও কেউ স্বেচ্ছায় জবানবন্দি দেননি। হাইকোর্ট বিভাগের খালাসের রায় বহাল আছে। এখানে ন্যায়ের দ- আবার আপিল বিভাগ আবার উঁচু করলেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগ পর্যবেক্ষণে বলেছেন, স্বীকারোক্তিগুলো গ্রহণযোগ্য নয়। তাই এগুলো সাক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়নি। কারণ স্বীকারোক্তি আদায় করা হয়েছে নির্যাতনের মাধ্যমে। যাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে তাদের সাক্ষ্য নেওয়ার আগে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। বরং তাদের নেওয়া হয়েছিল টিএফআই সেলে। কোনো বিচারিক আদেশ ছাড়া। একদিনে একই ম্যাজিস্ট্রেট তিনজনের জবানবন্দি নিয়েছেন। যা আইনসিদ্ধ নয়। শিশির মনির আরও বলেন, মুফতি হান্নানকে কনডেম সেল থেকে এনে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আর ৩৪২ ধারায় তাকে পরীক্ষা করার আগেই তার মৃত্যুদ- কার্যকর করা হয়। প্রমাণিত হয়েছে এই আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নয়। যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। কিন্তু সাক্ষ্য-প্রমাণ ছাড়া কাউকে সাজা দেওয়া যায় না। এছাড়া বিএনপির আইন বিষয়ক স¤পাদক ব্যারিস্টার কায়সার কামাল রায়ের প্রতিক্রিয়ায় বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানকে অন্যায়ভাবে এই মামলায় জড়িত করেছে। সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। পাশাপাশি এটাও প্রমাণিত হয়েছে আইভি রহমানসহ যাঁরা নিহত হয়েছেন তাঁদের বিচার শেখ হাসিনা চাননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ