সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
মুশতাক আহমদ হত্যা মামলা

৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:০০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:০০:৩৪ পূর্বাহ্ন
৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ
স্টাফ রিপোর্টার :: বহুল আলোচিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার প্রধান আসামি জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দিরাই থানা পুলিশ আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল। গ্রেফতার হওয়া আব্দুল হাফিজ শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের বাসিন্দা। তিনি জমিয়ত নেতা সৈয়দ তালহা আলমের অনুসারী এবং জমিয়তের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার ভোরে অভিযান চালিয়ে সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর দিরাই উপজেলার শরীফপুর গ্রাম সংলগ্ন মরা সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে জমিয়ত নেতা আব্দুল হাফিজকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ৭ সেপ্টেম্বর দিরাই থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুবি বেগম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স