সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ দ্রুত চালু করুন

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:২৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:২৩:২৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ দ্রুত চালু করুন
সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই বছর আগে কোটি কোটি টাকা ব্যয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হয়েছে। ১০ শয্যার এই আধুনিক ইউনিট ২০২৩ সালের মার্চ মাসে সরঞ্জামসহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অথচ আজও এটি চালু হয়নি। কারণ একটাই- জনবল সংকট। প্রশ্ন জাগে, জনবল ছাড়া আইসিইউ স্থাপন করার প্রয়োজনই বা হলো কেন? আর জনগণের করের কোটি কোটি টাকা দিয়ে এমন অচল প্রকল্প কাদের স্বার্থে বাস্তবায়ন করা হলো? এটা শুধু অব্যবস্থাপনা নয়, এটা অপরাধ। আইসিইউ না থাকায় অনেক প্রাণ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। হৃদরোগ, স্ট্রোক, দুর্ঘটনা বা প্রসূতিজনিত জটিলতায় আক্রান্ত রোগীদের ঢাকায় কিংবা সিলেটে পাঠানোর পথে অনেকেরই প্রাণ চলে যায়। অথচ পাশেই কোটি টাকা খরচে তৈরি আইসিইউ তালাবন্দি পড়ে থাকে। এর দায় কে নেবে? সদর হাসপাতালে ৬৬ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র ৩১ জন, ২৬১ জন নার্সের বিপরীতে আছেন মাত্র ১৪১ জন। বাকি পদগুলো বছরের পর বছর শূন্য। অথচ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রশাসন শুধু আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার চিঠি পাঠিয়েছে, তাও কোনো ফল নেই। এতদিন ধরে কেন চিকিৎসক ও অ্যানেস্থেশিয়ান নিয়োগ দেওয়া হলো না? এর জবাব স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতেই হবে। নীতিনির্ধারকদের এই উদাসীনতা অগ্রহণযোগ্য। আমরা মনে করি, জনজীবন নিয়ে এমন ছেলেখেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাস্থ্য খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহিহীনতার শিকার এখন সুনামগঞ্জবাসী। কোটি টাকার প্রকল্প দাঁড়িয়ে আছে অব্যবহার্য স্মৃতিস্তম্ভ হয়ে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- এটি জনগণের সাথে প্রহসন। দ্রুততম সময়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ চালু না হলে এর দায়ভার সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের ঘাড়ে বর্তাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন