সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১০:০৪ পূর্বাহ্ন
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের রাজাপুর বাজার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী এবং আহ্বায়ক কমিটির সদস্য আফসার আলম, মজিবুর রহমান, নেহাল উদ্দিন ও আব্দুল মতিন মির্জা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মীরা ভোটের মাধ্যমে সালাউদ্দিন মাহতাবকে সভাপতি, কবির হোসেনকে সাধারণ সম্পাদক ও সাদেক মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ