সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

জগন্নাথপুরে এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১৪:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খানের সমর্থনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও জগদীশপুর গ্রামের বাসিন্দা মরহুম আকিবুল মিয়া তালুকদারের বাড়িতে ৩নং ওয়ার্ডের জনগণের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলকলিয়া ইউনিয়ন জামাতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. মুশতাক আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, সাধারণ স¤পাদক মাওলানা আফজাল হোসাইন, কলকলি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, কলকলি ইউনিয়ন সেক্রেটারি সামিউজ্জামান, মুহিদুর রহমান তালুকদারসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ