সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
দুর্ভোগে চার লাখ মানুষ

রঙ্গারচর-লক্ষ্মীপুর সড়ক দ্রুত নির্মাণ করুন

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৮:৪১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৮:৪১:৫৬ পূর্বাহ্ন
রঙ্গারচর-লক্ষ্মীপুর সড়ক দ্রুত নির্মাণ করুন
সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলার প্রায় চার লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের নাম - রঙ্গারচর-লক্ষ্মীপুর সংযোগ সড়ক। পাঁচ বছর আগে নির্মিত হরিণাপাটি সেতু আজও অকেজো পড়ে আছে, কারণ এর দুই দিকে সড়কই তৈরি হয়নি। জনগণের কষ্ট লাঘবের জন্য যেটি আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেটিই পরিণত হয়েছে অভিশাপে। বর্ষাকালে সড়কটি পানিতে তলিয়ে গেলে নৌকাই ভরসা, আর শুকনো মৌসুমে মোটরসাইকেল কিংবা হেঁটে চলাচল করতে হয়। এতে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি রোগী, বিশেষ করে গর্ভবতী নারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন। সময়মতো চিকিৎসা না পেয়ে জীবনহানির ঘটনা ঘটছে - যা অমানবিক ও অগ্রহণযোগ্য। এই পরিস্থিতি কোনোভাবেই নতুন নয়। বহু বছর ধরে স্থানীয়রা দাবির পর দাবি জানিয়ে আসছেন, কিন্তু সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার পরিদর্শন ও আশ্বাস অবশ্যই ইতিবাচক দিক, তবে জনগণের মনে প্রশ্ন জাগে- এবারও কি কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে? নাকি কার্যকর পদক্ষেপও নেওয়া হবে? সরকারের উন্নয়ন বাজেট, প্রকল্প ও বরাদ্দের অভাব নেই। কিন্তু একটি সেতু ও সংযোগ সড়কের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো অস¤পূর্ণ থেকে গেলে তা শুধু পরিকল্পনার ব্যর্থতাই নয়, বরং অবহেলার দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। চার লাখ মানুষের যাতায়াত ও জীবিকার একমাত্র ভরসা এ সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা এখন সময়ের দাবি। আমরা মনে করি, জেলা প্রশাসকের দেওয়া প্রতিশ্রুতির অবশ্যই বাস্তবায়ন হবে। দ্রুত একটি বাস্তবসম্মত পরিকল্পনা হাতে নিয়ে এলজিইডি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কাজ শুরু করতে হবে। সামনে শুষ্ক মৌসুমেই এই স রঙ্গারচর-লক্ষ্মীপুর সড়ক দ্রুত নির্মাণ করুন সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলার প্রায় চার লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের নাম - রঙ্গারচর-লক্ষ্মীপুর সংযোগ সড়ক। পাঁচ বছর আগে নির্মিত হরিণাপাটি সেতু আজও অকেজো পড়ে আছে, কারণ এর দুই দিকে সড়কই তৈরি হয়নি। জনগণের কষ্ট লাঘবের জন্য যেটি আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেটিই পরিণত হয়েছে অভিশাপে। বর্ষাকালে সড়কটি পানিতে তলিয়ে গেলে নৌকাই ভরসা, আর শুকনো মৌসুমে মোটরসাইকেল কিংবা হেঁটে চলাচল করতে হয়। এতে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি রোগী, বিশেষ করে গর্ভবতী নারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন। সময়মতো চিকিৎসা না পেয়ে জীবনহানির ঘটনা ঘটছে - যা অমানবিক ও অগ্রহণযোগ্য। এই পরিস্থিতি কোনোভাবেই নতুন নয়। বহু বছর ধরে স্থানীয়রা দাবির পর দাবি জানিয়ে আসছেন, কিন্তু সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার পরিদর্শন ও আশ্বাস অবশ্যই ইতিবাচক দিক, তবে জনগণের মনে প্রশ্ন জাগে- এবারও কি কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে? নাকি কার্যকর পদক্ষেপও নেওয়া হবে? সরকারের উন্নয়ন বাজেট, প্রকল্প ও বরাদ্দের অভাব নেই। কিন্তু একটি সেতু ও সংযোগ সড়কের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো অস¤পূর্ণ থেকে গেলে তা শুধু পরিকল্পনার ব্যর্থতাই নয়, বরং অবহেলার দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। চার লাখ মানুষের যাতায়াত ও জীবিকার একমাত্র ভরসা এ সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা এখন সময়ের দাবি। আমরা মনে করি, জেলা প্রশাসকের দেওয়া প্রতিশ্রুতির অবশ্যই বাস্তবায়ন হবে। দ্রুত একটি বাস্তবসম্মত পরিকল্পনা হাতে নিয়ে এলজিইডি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কাজ শুরু করতে হবে। সামনে শুষ্ক মৌসুমেই এই স

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স