সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে নির্বাচনে জাল ভোট, পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে নির্বাচনে জাল ভোট, পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে পুনঃনির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গত বৃহ¯পতিবার এই ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক স¤পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির কাউন্সিলরদের ভোটে ওইদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও সভাপতি পদের ভোট গণনায় ২৮টি জাল ভোট ধরা পড়ায় এই পদের ফলাফল জেলা বিএনপির নির্দেশে স্থগিত করে উপজেলা বিএনপি। ধর্মপাশা উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ সভাপতি,সাধারণ স¤পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই পাঁচটি পদের নির্বাচনে উপস্থিত ভোটার ছিলেন ৪৪০জন। সভাপতি পদ ছাড়া অন্য চারটি পদে ভোটার ও ব্যালট পেপার ছিল সমান সমান। কিন্তু সভাপতি পদে ভোট গণনায় ৪৪০টি ব্যালটের স্থলে ৪৬৮টি ব্যালট পাওয়া যায়। অতিরিক্ত এই ২৮টি ব্যালট দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। এ অবস্থায় আমরা এই পদের ফলাফল ঘোষণা না করে জেলা বিএনপির নেতাদের সঙ্গে সঙ্গে ঘটনাটি তাৎক্ষণিকভাবে অবগত করি। এ অবস্থায় জেলা বিএনপির নেতারা সভাপতি পদে পুনঃনির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্তের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি পদের নির্বাচনে ২৮টি জাল ভোট ধরা পড়ায় এই পদের পুনঃনির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের জানিয়েছি। এই নির্বাচনে আগে যারা প্রার্থী ছিলেন তারাই প্রার্থী হতে পারবেন। নির্বাচনে নির্বাচন কমিশনারসহ যারা দায়িত্বপালন করেছিলেন সভাপতি পদের নির্বাচনে তাঁরাই দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের দিন জেলা বিএনপি থেকে আমরা একজন প্রতিনিধি পাঠাবো। নির্বাচনের অনুষ্ঠানের দিনক্ষণ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সঙ্গে কথা বলে তা ঠিক করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা