সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৬:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৬:২৯:৩৭ অপরাহ্ন
প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৫২নং জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি শুধু পরিদর্শন করেই থেমে যাননি, বরং নিজেই সরাসরি পাঠদানে অংশ নেন। তিনি বিদ্যালয়ের পঞ্চম শিক্ষার্থীদের গণিত ও বাংলা বিষয়ে পাঠদান করান। জেলা প্রশাসকের ক্লাস নেওয়ায় মুগ্ধ হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের পড়াশোনার মান, শিক্ষকদের উপস্থিতি এবং নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন। একইসাথে, তিনি শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান।

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের আন্তরিকতা এবং সঠিক দিকনির্দেশনার ওপর।’
এসময় তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ তৈরি করে। একইসাথে তৈরি করে একটি জাতির ভবিষ্যৎ। এই কারনেই পৃথিবীর সব দেশে প্রাথমিক শিক্ষাকে সকল নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসাবে ধরা হয়েছে। প্রতিটি শিশুর শিখতে চাওয়ার প্রবণতা, চারিত্রিক গঠন, বিভিন্ন ধরনের মৌলিক শিক্ষা ইত্যাদি সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হয়। যেটি ভবিষ্যতে তাদের সারা জীবনের উন্নয়নের চাবিকাঠি হয়ে উঠে।’
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দাপ্তরিক কাজের ফাঁকে শিক্ষার্থীদের খুঁজ খবর নিতে গিয়েছিলাম। শিক্ষার মান উন্নত করার জন্য জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স