সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
আমাদের পরিচয় ধর্ম নয়, মানবিকতা

সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৮:১২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:১২:৫৮ পূর্বাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের সম্প্রীতি সমাবেশ
স্টাফ রিপোর্টার :: ‘সম্প্রীতি আর শান্তির পথে আমাদের অগ্রযাত্রা, মানবতার বন্ধনে ঐক্যবদ্ধ হোক বাংলাদেশ’ - এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ পৌর জামায়াতের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন। স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক। সম্প্রীতি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. শামস উদ্দিন, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে, ডা. ননী ভূষণ তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ স¤পাদক বিমল বণিক, গৌরী ভট্টাচার্য, আইনজীবী স্বপন কুমার দাস রায়, নারায়ণ চক্রবর্তী, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায় প্রমুখ। বক্তারা বলেন, মানুষ হিসেবে আমরা সবাই এক। আমাদের পরিচয় ধর্ম নয়, বরং মানবিকতা। এই মানবিকতার বন্ধনেই আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমাবেশ প্রমাণ করে যে, সকল ধর্মের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তিকে আরও মজবুত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, সম্প্রীতি ও শান্তির মাধ্যমেই আমরা একটি সুন্দর ও উন্নত দেশ গড়তে পারব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প