সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দক্ষতা উন্নয়নে জনউদ্যোগের আইসিটি প্রশিক্ষণ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৩:২৭ পূর্বাহ্ন
দক্ষতা উন্নয়নে জনউদ্যোগের আইসিটি প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর ব্যবহার নিয়ে তরুণ-তরুণীদের নিয়ে দিনব্যাপী আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও আইইডি’র সহযোগিতায় বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল আইসিটি ল্যাবে সকাল ৯টায় এই প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। এসময় অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন আইইডির জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, জনউদ্যোগের জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল। প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন তরুণ-তরুণী ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান আসাদ। সভায় বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল জগতের বাস্তবতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। ডিজিটাল জগতের মহাসমুদ্রে ভালো জিনিসের পাশাপাশি অনেক বিপদ এবং ফাঁদও রয়েছে। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। ভালো কিছু গ্রহণ করার সঙ্গে খারাপগুলোও বর্জন করার কৌশল শিখতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে সে দক্ষতা অর্জন করতে পারবে। এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তোমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই এ প্রশিক্ষণের সার্থকতা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ