সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

রমেন্দ্র কুমার দে মিন্টু আর নেই

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০১:৪৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০১:৪৩:১১ পূর্বাহ্ন
রমেন্দ্র কুমার দে মিন্টু আর নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রগতিশীল আন্দোলনের অগ্রপথিক রমেন্দ্র কুমার দে মিন্টু আর বেঁচে নেই। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টায় ঢাকার ইউনিভার্সেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শহরের জামাইপাড়া এলাকার বাসিন্দা রমেন্দ্র কুমার দে মিন্টু মৃত্যুকালে এক ভাতিজা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। প্রয়াত রমেন্দ্র কুমার দে মিন্টু বিভিন্ন সামাজিক সংগঠন এবং উন্নয়ন কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে তিনি প্রগতিশীল রাজনৈতিক আদর্শের প্রতি আস্থাশীল ছিলেন। গণমানুষের অধিকার আদায়ে প্রথম সারির একজন সংগঠক হিসেবে তিনি ছিলেন সোচ্চার। তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি, হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি, জনউদ্যোগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। শুক্রবার বিকেলে ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য স¤পন্ন হয়। এর আগে তার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জেলা সিপিবি, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় ও জেলা কমিটি, জেলা খেলাঘর, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দুর্গাবাড়ি পরিচালনা কমিটি, সুনামগঞ্জ জনউদ্যোগ এবং হাওর ও নদী রক্ষা আন্দোলন। এছাড়া প্রয়াত রমেন্দ্র কুমার দে মিন্টুর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সাবেক সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, দেওয়ান শামসুল আবেদীন, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, রাণী রায়, নৃপেশ তালুকদার নানু, সুখেন্দু সেন, বিকাশ রঞ্জন চৌধুরী, বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, ইয়াকুব বখত বাহলুল, বাবুল চৌধুরী, মানব চৌধুরী, অ্যাড. খলিল রহমান, সন্তু রায়, জাহাঙ্গীর আলম, অ্যাড. মণীষ কান্তি দে মিন্টু, অ্যাড. বিমান কান্তি রায়, বিমল বণিক, আশরাফ হোসেন লিটন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, মিন্টু চৌধুরী, রাজিব দেব, সৌরভ সরকার, আবু তাহের, মাইনুদ্দিন, সাজাউর রহমান, রাজু আহমেদ, ওবায়দুল হক মিলন, মিল্লাত আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি